দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক ইসমাইল গাজীর (২৫) মরদেহ ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার সোনালীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গাজী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটবাছা গ্রামের মো. হানিফের ছেলে।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্তরঞ্জন জানান, জাহাজ থেকে মালামাল আনলোড করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসমাইল গাজী। একপর্যায়ে তিনি জাহাজের কার্নিশ থেকে ছিটকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ১২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ